যুদ্ধের শঙ্কা, প্রস্তুত মার্কিন ৮ হাজার ৫০০ সেনা

যুদ্ধের শঙ্কা, প্রস্তুত মার্কিন ৮ হাজার ৫০০ সেনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে যুদ্ধের দামামা বাজছে। ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র প্রায় আট হাজার ৫০০ সেনাকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) পেন্টাগন আরও জানায়, কোথায় এসব সেনা মোতায়েন করা হবে তা এখন পর্যন্ত সিধান্ত নেওয়া হয়নি। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘এটি তখনই শুধুমাত্র ঘটবে যখন ন্যাটো সামরিক জোট একটি দ্রুত-প্রতিক্রিয়া বাহিনী সক্রিয় করার সিদ্ধান্ত নেয় বা রুশ সেনা মোতায়েনের আশে পাশে অন্য পরিস্থিতি তৈরি হয়।’ তিনি আরও বলেন, ইউক্রেনে মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই।

এদিকে গতকাল সোমবার (২৪ জানুয়ারি) ন্যাটো জোট ঘোষণা করেছে, পূর্ব ইউরোপে জোটের সদস্য দেশগুলোতে বাড়তি যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। ন্যাটো বলছে, তাদের সৈন্যদের প্রস্তুত রাখা হচ্ছে। ওই অঞ্চলে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রস্তুত।

পশ্চিমা এই সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বাড়তি সৈন্য প্রস্তত ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে। ডেনমার্ক, স্পেন, বুলগেরিয়া এবং নেদারল্যান্ডসসহ ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা জোরদার করতে পূর্ব ইউরোপে আরও জঙ্গি বিমান এবং রণতরী পাঠাচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *