যুদ্ধের সমাপ্তি ঘোষণা তালেবানের

যুদ্ধের সমাপ্তি ঘোষণা তালেবানের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করল তালেবান। আফগান প্রসিডেন্ট ও বিভিন্ন দেশের কূটনীতিকরা কাবুল ছেড়ে যাওয়ায় এ ঘোষণা দিয়েছে তারা।

তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নাইম আল জাজিরা টিভিকে বলেন, “আজ আফগান জনগণ এবং মুজাহিদিনদের জন্য একটি মহান দিন। তারা তাদের প্রচেষ্টা এবং তাদের ত্যাগের ফল দেখেছে ২০ বছর ধরে।”

নাইম বলেন, আফগানিস্তানে নতুন শাসনের রূপ শীঘ্রই স্পষ্ট করা হবে, তালেবানরা বিচ্ছিন্নভাবে থাকতে চায় না এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের আহ্বান জানায়।

তিনি বলেন, “আমরা শুধু আমাদের দেশের স্বাধীনতা এবং আমাদের জনগণের স্বাধীনতা চেয়েছিলাম, আর আমরা তা পেয়ে গেছি। আমরা কাউকে আমাদের টার্গেট করার জন্য আমাদের জমি ব্যবহার করতে দেব না এবং আমরা অন্যের ক্ষতি করতে চাই না।”

তিনি আরও বলেন, কোনও কূটনৈতিক কাঠামো কিংবা তাদের কোনও কার্যালয়কে লক্ষ্যবস্তু বানানো হয়নি। সব কূটনীতিক মিশন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *