‘যেকোনো জায়গায় অভিযান চালাতে পারে পুলিশ’

‘যেকোনো জায়গায় অভিযান চালাতে পারে পুলিশ’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোনো জায়গায় অসামাজিক কার্যকলাপ বা অবৈধভাবে মদ বিক্রি করা হলে পুলিশ যেকোনো সময় অভিযান পরিচালনা করতে পারে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (৯ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উত্তরার ‘কিংফিশার রেস্টুরেন্ট’ নামে একটি কথিত বারে পুলিশের অভিযান ঠিক হয়নি বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। তাহলে ডিবি কিভাবে অভিযান পরিচালনা করেছে?’ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করতে পারে কিনা বা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারে কিনা তা আপনারা ভালো জানেন। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় স্পষ্ট বলা আছে কারা তল্লাশি করবেন বা করবেন না।

তিনি বলেন, অসামাজিক কার্যকলাপ, অবৈধভাবে মদ বিক্রি এবং যেকোনো ঘটনা ঘটলে পুলিশ প্রয়োজনে যেকোনো জায়গায় অভিযান বা তল্লাশি চালাতে পারে। আমরা সব সময় এটা করে আসছি, আমরা বড় বড় চালান ধরছি। এছাড়া অবৈধ বারে আমরা অভিযান পরিচালনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *