যেভাবেই হোক ভ্যাকসিন সংগ্রহ করা হবে : প্রধানমন্ত্রী

যেভাবেই হোক ভ্যাকসিন সংগ্রহ করা হবে : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণকে বাঁচাতে যে কোনো উপায়েই হোক ভ্যাকসিন সংগ্রহ করা হবে। আরও বেশি টিকা নিয়ে আসবো। যত টাকাই লাগুক না কেন।

রোববার (২ মে) করোনা মহামারি মোকাবিলায়, মানবিক সহায়তার অংশ হিসেবে নিম্ন-আয়ের প্রায় সাড়ে ৩৬ লাখ পরিবারের মাঝে নগদ ২ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্র শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে ভোলা, জয়পুরহাট ও চট্টগ্রামের ডিসিরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তা মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ, রকেট ও শিউরক্যাশের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে সরাসরি সরকারের অর্থ পৌঁছে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেকটা ভ্যাকসিনের ডোজ অর্থ খরচ করে সংগ্রহ করছি। কিন্তু জনগণের জীবন বাঁচাতে আমরা এসকল ভ্যাকসিন বিনামূলে দিচ্ছি।’

প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, করোনার টিকা নেওয়া হোক বা না নেওয়া হোক, করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পরে প্রধানমন্ত্রী ভোলা, জয়পুরহাট ও চট্টগ্রামের অর্থ সহায়তাপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

ইতোমধ্যেই করোনায় দ্বিতীয় ঢেউ-এ প্রান্তিক জনগণের কষ্ট-দুর্দশা দূর করতে সরকার ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে জনগণকে অর্থসহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *