যেসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

যেসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নতুন বছর শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ দিয়ে। যা শেষ পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহে বিস্তার লাভ করতে পারে। এরই মধ্যে তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস।

রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য রাত থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এতে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনের তাপমাত্রা কমতে পারে।

এদিকে সোমবার সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *