যেসব এলাকায় সোমবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

যেসব এলাকায় সোমবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর কিছু এলাকায় আগামীকাল (সোমবার) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসরণ প্রকল্পের আওতায় মহাখালী রেল ক্রসিং সংলগ্ন গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন করার জন্য সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত এই আট ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে জানানো হয়- গুলশান, বানানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এসব এলাকার আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *