যেসব সামাজিক দক্ষতা শেখাবেন শিশুকে

যেসব সামাজিক দক্ষতা শেখাবেন শিশুকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মানুষ সামাজিক প্রাণী। জীবনে সফল হতে চাইলে এবং পারস্পারিক সম্পর্কের ভিত মজবুত করতে চাইলে সামাজিক দক্ষতা ভীষণ গুরুত্বপূর্ণ। শিশুকাল থেকেই এই দক্ষতার চর্চা করতে হবে। জেনে নিন শিশুকে কোন সামাজিক দক্ষতাগুলো গুরুত্ব দিয়ে শেখাবেন।

১. সম্ভাষণ এবং অভিবাদন জানাতে শেখান শিশুকে। বাড়িতে অতিথি আসলে কুশল বিনিময় করতে বলুন।
২. বন্ধুদের সঙ্গে খেলনা ভাগ করে একসঙ্গে খেলতে দিন।
৩. গল্প করার পাশাপাশি অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা জরুরি। শেখান এ বিষয়টিও।
৪. অন্যকে সাহায্য করতে শেখান ও বড় দলের সঙ্গে কাজ বা খেলা করতে উৎসাহিত করুন।
৫. শিশু কিছু চাইলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না। তাকে ধৈর্য্য ধরতে শেখান। জীবনের সব ক্ষেত্রেই ধৈর্য্য ধরা জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *