রদবদল এল ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে

রদবদল এল ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে পুনর্গঠিত বোর্ড অব গভর্নরসে পদাধিকার বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

পদাধিকার বলে বোর্ডের অন্য গভর্নরসরা হলেন চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ভাইস চ্যান্সেলর, ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বোর্ড অব গভর্নরসে সরকার কর্তৃক মনোনীত দু’জন সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম ওবায়দুল মোক্তাদীর চৌধুরী এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান।

এছাড়া বাংলাদেশের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেমদের মধ্য থেকে সরকার কর্তৃক পাঁচজনকে গভর্নরস মনোনীত করা হয়েছে।

তারা হলেন- সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এএফএম ইয়াহিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত সচিব মো. শাহজাহান সিদ্দিকি বীরবিক্রম, গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি রুহুল আমীন ও ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাফিলুদ্দীন সরকার।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বোর্ড অব গভর্নরসের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *