রফতানি আয় বৃদ্ধি পেয়েছে ২৮ শতাংশ

রফতানি আয় বৃদ্ধি পেয়েছে ২৮ শতাংশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ছয় মাসে পোশাকের মোট রফতানি ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার।

যুক্তরাষ্ট্রে রফতানির পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৬ শতাংশ পোশাক রফতানি বৃদ্ধি পেয়েছে।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডার বাজারে রফতানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৮৩ শতাংশ ও ২৩ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল শনিবার বলেন, ‘সামগ্রিকভাবে ২০২১-২২ অর্থবছরের প্রথমার্ধে পোশাকের মোট রফতানি ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *