রবিবার ও সোমবার যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে

রবিবার ও সোমবার যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য আগামীকাল রবিবার (৩০ মে) ২ ঘণ্টা এবং সোমবার (৩১ মে) ৯ ঘণ্টা রাজধানীর শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। শনিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব বাইতুল আমান হাউজিং এর গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষ্যে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য রবিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত মোট ২ ঘণ্টা এবং গ্যাস শাটডাউন এর কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও এর আশেপাশের এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *