রমজানে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন যারা

রমজানে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন যারা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসন্ন পবিত্র রমজান মাসে ওমরাহ পালন বা মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার সৌদি কর্তৃপক্ষের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, যাদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তারাই রমজানে মসজিদুল হারামে নামাজ আদায় এবং ওমরাহ সম্পন্ন করতে পারবেন।

সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসের টিকার উভয় ডোজ নেওয়া ব্যক্তিরা মসজিদুল হারামে নামাজ আদায় বা ওমরাহ করার সুযোগ পাবেন। টিকার প্রথম ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরা ভ্যাকসিন নেওয়ার পর অন্তত ১৪ দিন পর এ সুযোগ পাবেন। এছাড়া করোনা আক্রান্ত হলেও পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন; এমন ব্যক্তিরাও ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষের তরফে শুধু রমজান মাসের জন্য এই বিধিনিষেধের কথা বলা হয়েছে। তবে রমজানের পর হজ মৌসুমেও এটি বহাল থাকবে কিনা সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। সৌদি সরকারের তরফেও বিষয়টি পরিষ্কার করা হয়নি।

আরও পড়ুন: রমজান উপলক্ষে কাবা প্রাঙ্গণে বিশেষ প্রস্তুতি

প্রতিবছর হজে সারা বিশ্বের ২০ লাখেরও বেশি মানুষ অংশ নেন। তবে করোনার কারণে আশঙ্কা করা হয়েছিল, হজ বাতিল করতে পারে সৌদি আরব। গত বছর সৌদি আরবে অবস্থানরত প্রায় ১০ হাজার মানুষ হজে অংশ নেওয়ার সুযোগ পান। তবে নিরাপত্তার কড়াকড়ির কারণে কাবা শরিফ স্পর্শ করতে দেওয়া হয়নি হাজিদের। স্বাস্থ্যগত সুরক্ষায় স্বাস্থ্যকেন্দ্র, ভ্রাম্যমাণ ক্লিনিক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *