রমজানে ভোটগ্রহণের সময় বদল হচ্ছে না ভারতে

রমজানে ভোটগ্রহণের সময় বদল হচ্ছে না ভারতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে চলমান লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের সময়সীমা পবিত্র মাহে রমজান মাসে পরিবর্তন হচ্ছে না। এ নিয়ে বিরোধীদের আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। রমজান মাসে ভোটগ্রহণের সময়সীমা পরিবর্তন সম্ভব নয় বলে রোববার (৫ মে) কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

দেশটিতে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু রমজান মাসে তা এগিয়ে ভোর সাড়ে ৪টা বা ৫টায় শুরু করার জন্য কমিশনের কাছে আবেদন করা হয়। দিল্লিতে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে খারিজ করে দেওয়া হয়েছে আবেদন। কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সব দিক খতিয়ে দেখে লোকসভা নির্বাচনের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফার ভোটগ্রহণের সময়সূচি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না।’

এবারের লোকসভা নির্বাচনের সময়সূচি নিয়ে প্রথম থেকে অসন্তোষ জানিয়ে আসছিল তৃণমূলসহ বিভিন্ন বিরোধী দল। রমজান মাসে কয়েক দফার ভোটগ্রহণের দিন পড়ায় দেশের মুসলিম ভোটারদের সমস্যায় পড়তে হবে বলে তাদের অভিমত। এ কারণে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছিলেন তারা। যদিও কমিশনের পক্ষ থেকে অনেক আগেই সেই দাবি খারিজ করে দেওয়া হয়। এবার খারিজ হয়ে গেল ভোটদানের সময়সীমা বদলের আবেদন।

সূত্র : এই সময়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *