রমজান উপলক্ষে জাস্টিন ট্রুডোর শুভেচ্ছা

রমজান উপলক্ষে জাস্টিন ট্রুডোর শুভেচ্ছা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে টুইটারে প্রচারিত এক ভিডিওবার্তায় ট্টুডো সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান।

করোনা মহামারির কারণে এই রমজানে মুসলিমরা একসঙ্গে হতে না পারলেও ইসলামের প্রধান মূল্যবোধ পালনে কোনো বাধা নেই বলে ভিডিওবার্তায় বলেন কানাডার প্রধানমন্ত্রী।

ভিডিওবার্তায় শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে। ট্রুডো বলেন, ‘ঘরে ও অনলাইনে নিজেদের কাজ করতে পারবে। আমি সবার প্রতি শান্তি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। রমজান মুবারক’।

তিনি আরো বলেন, ‘করোনার মহামারিকালে আমাদের দেশের অনেক মুসলিম রোজা রেখে সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করছেন। যে পরিমাণ অবদান রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *