রমজান উপলক্ষে দেশে দেশে সৌদির খেজুর উপহার

রমজান উপলক্ষে দেশে দেশে সৌদির খেজুর উপহার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের ২৪টি দেশে খেজুর উপহার পাঠিয়েছে সৌদি আরব। এরই প্রেক্ষিতে ভারতীয় মুসলিমদের জন্য চার টন খেজুর উপহার পাঠায় দেশটি। আসন্ন রমজান উপলক্ষে তা বিতরণ করে নিউ দিল্লিতে অবস্থিত সৌদি দূতাবাস।

সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাচি তত্ত্বাবধানে ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সব খেজুর বিতরণ বিরতণ করে। এছাড়া ভারতের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানেও উপহার হিসেবে তা পাঠানো হয়।

প্রতি বছর সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। ইসলামের গুরুত্বপূর্ণ দিবসে উপহার হিসেবে খেজুর ও জমজম পানি বিতরণ করে থাকে।

এদিকে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর অবস্থান ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে অনুমিত ছাড়া ওমরাহ করলেই ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে জনসমাগম সীমিত করেছে। মসজিদে হারাম তথা কাবা শরিফে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি নজরদানি আরোপ করেছে হারামাইন কর্তৃপক্ষ।

আইন অমান্য করে বিনা অনুমতিতে কেউ ওমরাহ করতে গেলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আরও জানায়, করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা অমান্য করলেই যে কাউকে জরিমানা করা হবে। শুধু মসজিদে হারাম তথা কাবা শরিফে বিনা অনুমতি প্রবেশ করলেই গুণতে হবে ১ হাজার রিয়াল তথা সাড়ে ২২ হাজার টাকা।

আরও পড়ুন: ২০ ঘণ্টা রোজা রাখবেন গ্রিনল্যান্ডের মুসলিমরা

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এ ব্যবস্থাপনা ও নির্দেশনা কার্যকর থাকবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই মসজিদ ও চারপাশের সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।

মসজিদে হারাম তথা কাবা শরিফে নামাজ পড়া এবং ওমরাহ পালনের জন্য অবশ্যই মসজিদে হারাম কর্তৃক নির্ধারিত অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। এ বিষয়টি নিশ্চিত করতে হবে যে, ওমরাহ পালনকারী এবং নামাজে অংশগ্রহণকারী ব্যক্তি টিকা নিয়েছেন এবং করোনাভাইরাসের আক্রমণ থেকে মুক্ত।

সূত্র : সৌদি গেজেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *