রমজান উপলক্ষে ৫৮৭ জন বন্দিকে মুক্তি দিচ্ছেন দুবাই শাসক

রমজান উপলক্ষে ৫৮৭ জন বন্দিকে মুক্তি দিচ্ছেন দুবাই শাসক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন দেশের ৫৮৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম ঈসা আল হুমায়ূন বলেন, এসব বন্দিরা যাতে নতুন করে করে আবার তাদের পরিবারের সঙ্গে সুন্দর জীবন শুরু করতে পারে তা করতেই দুবাই শাসক এ নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। তিনি বলেন, ইতিমধ্যে বন্দিদের মুক্তি দিতে আইনী প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া দুবাইতে রমজান মাস উপলক্ষে দেশটির পণ্যবাজারে বিশাল মূল্যছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। সেইসঙ্গে পবিত্র রমজান মাসে কেউ যাতে ভিক্ষাবৃত্তির নামে ব্যবসা করতে না পারে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছেন।

এদিকে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫০০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এমন নির্দেশনা গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। এসব পণ্যের দাম রমজানের শেষ পর্যন্ত কম থাকবে।

দাম কমানো পণ্যের মধ্যে রয়েছে আটা, চিনি, চাল, পাস্তা, হরি, তেল, দুধ, এবং অন্যান্য খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যেগুলোর চাহিদা রমজান মাসে কয়েকগুণ বেড়ে যায়। এরই মধ্যে এসব পণ্য সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট দামে এসব পণ্য সরবরাহের ব্যবস্থা করেছে মন্ত্রণালয়। খবর গালফ টাইমসের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *