রমনা লেকে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

রমনা লেকে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

পাথেয় রিপোর্ট : রাজধানীর রমনা লেকে গোসল করতে নেমে আদনান ও মাহফুজ নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণিতে পড়ত। এ দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

রোববার বিকাল ৩টার দিকে লেক থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকালে রমনায় ফুটবল খেলা শেষে ওই তিন শিক্ষার্থী গোসল করতে লেকে নামে। তাদের একজন কিছুটা সাঁতার জানলেও অপর দুজন জানত না। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় রমনায় উপস্থিত লোকজন একজনকে জীবিত অবস্থায় এবং অপর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, দুপুর ২টা ৫৭ মিনিটে জরুরি সেবা ‘৯৯৯’ থেকে রমনা লেকে দুই শিক্ষার্থী নিখোঁজের সংবাদ দেয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *