পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রসায়নে এ বছর নোবেল পেয়েছেন দুই নারী বিজ্ঞানী। তারা হলেন- ফ্রান্সের এমানুয়েলে শার্পেন্তিয়েখ ও যুক্তরাষ্ট্রের জেনিফার ডৌডনা। জিন-সম্পাদনা পদ্ধতির উন্নয়ন ঘটানোর জন্য তারা নোবেল পেয়েছেন।
বুধবার (০৭ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের বিজয়ী হিসেবে এই দুই নারীর নাম ঘোষণা করে। তারা দু’জন পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন। খবর এএফপির
চলতি বছর নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোনার বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টে। আগে এ পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ১৪ হাজার ডলার)।
আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার শান্তি ও আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
/এএ


