রাজধানীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

রাজধানীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয় ডাকাত আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

আটকরা হলেন, আপন সরকার (৩০), জাহাঙ্গীর আলম রাজু (৪১), ইকবাল হোসেন (৪০), নাদিম (৩২), অভি (২৭) ও আকিব (৩০)।

শনিবার (২৯ মে) রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ মে) রাত ২ টার দিকে রাজধানীর শ্যামপুর থানার জুরাইন মুন্সিবাড়ী নতুন রাস্তা এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০ এর একটি দল। অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ছয় ডাকাত সদস্যকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে দু’টি ওয়ানশুটার গান, তিন রাউন্ড অ্যামুনেশন (গুলি), চারটি সুইস গিয়ার চাকু, দু’টি ছোরা, একটি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন ও নগদ ৪৮৫ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকতি করে আসছিল।

আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান এএসপি এনায়েত কবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *