রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ ৫৫ জনকে গ্রেফতার

রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ ৫৫ জনকে গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিপুল পরিমাণ ইয়াবা বড়ি, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২১২৩৮ পিস ইয়াবা বড়ি, ২২৩ গ্রাম হেরোইন, ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *