রাজধানীতে কঠোর বিধিনিষেধ অমান্য করায় গ্রেফতার ৪০৩

রাজধানীতে কঠোর বিধিনিষেধ অমান্য করায় গ্রেফতার ৪০৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত।

কঠোর বিধিনিষেধের প্রথম দিন লকডাউনের নিয়ম লঙ্ঘন করায় ৪০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, বিধিনিষেধের নিয়ম অমান্য করায় শুক্রবার রাজধানী থেকে ৪০৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বিধিনিষেধের প্রথম দিন নিয়ম অমান্য করায় ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *