রাজধানীতে কালবৈশাখীর শঙ্কা

রাজধানীতে কালবৈশাখীর শঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৯টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী, বজ্রপাত ও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকা শহর ও তার আশপাশের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য কালবৈশাখী ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঢাকা শহরের ওপর দিয়ে যে কালবৈশাখী অতিক্রম করছে সেই ঝড়টি সৃষ্টি হয়েছিল রাজশাহী বিভাগের চলনবিল এলাকায়। আজ ২ এপ্রিল চলনবিল এলাকায় আরো একটি কালবৈশাখী সৃষ্টি হয়েছে, যা পাবনা ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে টাঙ্গাইল জেলায় প্রবেশ করেছে।

গত ৩১ মার্চের ঝড়টির মূল অংশ ঢাকার পশ্চিমে মানিকগঞ্জ জেলার ওপর দিয়ে অতিক্রম করলেও আজকের ঝড়টির মূল অংশ ঢাকার উত্তরের গাজীপুর এবং নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা বেশি।

ফলে আজ সাভার, ধামরাই, আশুলিয়া, মিরপুর, উত্তরা, টঙ্গী প্রভৃতি এলাকার ওপর বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর ২টার পর থেকে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করছে। এই ঝড় আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *