রাজধানীতে গণপরিবহণ সংকট, ভোগান্তি যাত্রীদের

রাজধানীতে গণপরিবহণ সংকট, ভোগান্তি যাত্রীদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ কয়েক দলের সমাবেশ আজ। নাশকতার শঙ্কায় অনেকে বন্ধ রেখেছেন যানবাহন চলাচল। যে গাড়িগুলো চলছে, সেগুলোতে ছিল যাত্রীদের অস্বাভাবিক চাপ। আর এ সুযোগে দ্বিগুণ-তিনগুণেরও বেশি ভাড়া হাঁকাচ্ছে সিএনজিচালিত অটোরিকশাগুলো। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ যাত্রীরা।

গণপরিবহণ চালকরা জানিয়েছেন, মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহণ নিয়ে বের হচ্ছেন না তারা। অধিকাংশ বাসচালক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাড়া নিয়ে আসছেন। অল্প কিছু গণপরিবহণ চললেও যাত্রী আছে ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ। মূলত নাশকতার শঙ্কা থেকেই বাস চলাচল সীমিত।

এদিকে দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে।

এ ছাড়া জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *