রাজধানীতে গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

রাজধানীতে গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

সোমবার (৯ মে) দিবাগত রাতে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন মো. মুঞ্জু সিকদার ও মো. ইছা মাতাব্বর।

মঙ্গলবার ডিবি ওয়ারী বিভাগের জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাবুদ্দীন আজাদ এ তথ্য নিশ্চিত জানান, দুইজন মাদক কারবারি সিলভার-গ্রিন রঙের একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ব্লক-জে এলাকার দিকে যাচ্ছে এমন তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে মুঞ্জু ও ইছাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় (যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-গ-১৪-১৬৮২)।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরী এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। গ্রেপ্তারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে বলেও এ গোয়েন্দা কর্মকর্তা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *