রাজধানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক ● রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবু তালহা (২১) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত আবু তালহা সাভারের আশুলিয়ায় অবস্থিত বেসরকারি ড্যাফোডিল ইউানার্সিটির কম্পিউটার সাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গ্রামের বাড়ি কুমিল্লার বুররা থানায়। বর্তমানে টিকাটুলি কে এম রহমত লেনে থাকতেন।

ঢামেক মেডিকেল ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া স্বজনদের বরাত দিয়ে জানান, রোববার সকালে বাসা থেকে বের হয়ে আশুলিয়ায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাওয়ার সময় টিকাটুলিতে এ ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীদের এলোপাথারি ছুরিকাঘাতে তিনি গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *