রাজধানীতে নারী আনসার কর্মকর্তার আত্মহত্যা

রাজধানীতে নারী আনসার কর্মকর্তার আত্মহত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর স্টাফ কোয়ার্টারের বাসায় গলায় ফাঁস দিয়ে ৩৭তম বিসিএসের এক নারী আনসার কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তার নাম রুমানা ইয়াসমিন (৩০)। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলায়। বাবার নাম মোহাম্মদ নুরুন্নবী।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, রুমানা গাজীপুর শফিপুরে আনসারের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ট্রেনিংয়ের জন্য ঢাকায় আসেন।

তিনি আরো জানান, রাতে স্বজনরা রুমানাকে ফোনে না পেয়ে তার এক সহকর্মীকে ফোনে জানায়। এরপর বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *