রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ● ঢাকার গাবতলীতে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সুফিয়া বেগম (৪০) লালমনিরহাট সদরের সাইফুল ইসলামের স্ত্রী। ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, সাইফুল শনিবার রাত ১টার দিকে সুফিয়াকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুলের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, রাতে ঢাকায় এসে গাবতলীতে নামার পর উত্তরায় এক আত্মীয়র বাসায় যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি বাস সুফিয়াকে ধাক্কা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *