নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বলে জানান উপ-কমিশনার মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, তাদের কাছ থেকে ৩৮ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৫৩৩ গ্রাম হেরোইন, ১ কেজি ২৭৬ গ্রাম গাঁজা, ৯৭ বোতল ফেন্সিডিল ও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।
patheo24/106


