রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১৬ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারের সময় তাদের থেকে ১৮ হাজার ৪৮৪ পিস ইয়াবা, ২৮ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৪১০ গ্রাম গাঁজা ও ১০ টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *