রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৫৩৪ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *