পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে আটক করা হয়।
রবিবার (৫ জুন) সকাল ৬টা থেকে আজ সোমবার (৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ডিএমপি এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৬৬২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হেরোইন, ৮ কেজি ৭০ গ্রাম গাঁজা, ৩০৫ বোতল ফেন্সিডিল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।


