পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ আরো ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
ইফতেখায়রুল ইসলাম বলেন, শনিবার সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩২ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন, ৬৪ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ৩২ হাজার ৯২ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ে করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


