পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার (৭ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার জানিয়েছেন, আসামিদের কাছ থেকে ১ হাজার ২৪২ পিস ইয়াবা, ২ কেজি ২২৭ গ্রাম গাঁজা, ১১০ পুরিয়া হেরোইন, ৪৫৮ বোতল বিদেশি মদ, ১৮০ বোতল ফেন্সিডিল ও ৬ হাজার ৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।


