রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫২ জন গ্রেফতার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫২ জন গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫২ জন গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৪২৭২৪ পিস ইয়াবা, ১৮৩ গ্রাম ১০২০ হেরোইন, দেশি মদ ১৭ বোতল, ৫০ কেজি ৩০৫ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল জব্দ করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *