রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৫৪১ পিস ইয়াবা, ৫৭ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৪.৫ গ্রাম হেরোইন ও ৩০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *