রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৪৬ জনের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা, ৩২৭ গ্রাম ৮৪০ পুরিয়া হেরোইন, দুই কেজি ৩৩৫ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *