রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ জুন) সকাল ৬টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৪৯ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫২২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম হেরোইন, ২ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ইফতেখায়রুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *