পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আটকের সময় তাদের হেফাজত থেকে ২৩৩ গ্রাম ৮৫ পুরিয়া হেরোইন, ৮১০৬ পিস ইয়াবা, ২৪ কেজি ১৮৫ গ্রাম ৫৪০ পুরিয়া গাঁজা, ৫ টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪৫ ফেনসিডিল জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৪ ফেব্রুয়ারি ২০২২ (সোমবার) সকাল ছয়টা থেকে আজ ১৫ ফেব্রুয়ারি, ২০২২ (মঙ্গলবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা রুজু হয়েছে।


