পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম রোমা আক্তার (২৭) ও তার সন্তান রিশাদ (দেড় বছর)। ঘটনার পর থেকে স্বামী আব্দুল অহিদ পলাতক।
সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে মীরহাজীরবাগ রাসেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে পুলিশ দ্বিতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পরকীয়ার সূত্র ধরে পারিবারিক কলহের কারণে ওই নারীর স্বামী আব্দুল অহিদ হাতুড়ি ও বালিশ চাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে।


