রাজধানীর কয়েকটি এলাকায় আজ গ্যাস বন্ধ

রাজধানীর কয়েকটি এলাকায় আজ গ্যাস বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী বেশ কিছু এলাকায় রবিবার (৬ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার পদ্মা রেল সংযোগ লাইনের টিটিপাড়া থেকে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এজন্য দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টার জন্য কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সরবরাহ বন্ধ থাকায় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *