পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে দুপুর ১২টা ৫৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। মোট ৭টি ইউনিটের চেষ্টায় ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


