পাথেয় টোয়েন্টিফের ডটকম : রাজধানীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধান করতে পাইপলাইন সংস্কার করবে তিতাস গ্যাস কম্পানি। একারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানে রাজধানীর মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের সংস্কার ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তরে টাই-ইন এর কাজ করা হবে। একারণে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর জিয়া সরণী, জুরাইন মেডিক্যাল রোড, জুরাইন মাদরাসা রোড, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার সব ধরনের গ্রাহকের (আবাসিক, সিএনজি, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


