রাজপথে নামার বিকল্প নেই : মির্জা ফখরুল

রাজপথে নামার বিকল্প নেই : মির্জা ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্তমান অবস্থার প্রেক্ষাপটে রাজপথে নামার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ নভেসম্বর) রাজধানী ঢাকায় প্রয়াত তরিকুল ইসলামের এক স্মরণসভায় বিএনপি মহাসচিব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্গতি তুলে ধরে এ মন্তব্য করেন।

তিনি বলেন, একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে এখন আবার হঠাৎ একলাফে প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিল ডিজেল-কেরোসিনের দাম। ফলে আরও দ্বিগুণ বাড়বে দ্রব্যমূল্য। এখন সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের তো এখন না খেয়ে অপুষ্টিতে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় যেটা বলে আসছি, এখনও বলছি- কোনো বিকল্প নাই। একমাত্র পথ হচ্ছে এদেরকে (বর্তমান সরকার) সরিয়ে দিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, পার্লামেন্ট তৈরি করা। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই রাজপথে নেমে আসি।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জয়ন্তু কুমার কুণ্ড, যুবদলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের ফজলুর রহমান খোকন প্রমুখ।

অনুষ্ঠানে প্রয়াত তরিকুল ইসলামের ছোট ছেলে বিএনপির সহ সাংগঠিনক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর-খুলনার নেতারাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *