রাজশাহীতে কলেজছাত্রীর আত্মহত্যা

রাজশাহীতে কলেজছাত্রীর আত্মহত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে সাদিয়া খাতুন (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার সকালে দুর্গাপুর পৌর এলাকার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শামসুল ইসলামের মেয়ে।

জানা গেছে, শনিবার সকালে সবার অজান্তে সাদিয়া খাতুন ঘরের ভেতরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সময় তার পরিবারের সদস্যরা দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থায় ওড়না কেটে সাদিয়ার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

স্থানীয়রা বলছে পারিবারিক কলহ অথবা প্রেমঘটিত বিষয়ে সে আত্মহত্যা করতে পারে। দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কনা জানান, পারিবারিক বিষয় নিয়ে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *