রাজশাহীতে মুচলেকায় মুক্তি পেল কিশোর গ্যাংয়ের ৯৩ সদস্য

রাজশাহীতে মুচলেকায় মুক্তি পেল কিশোর গ্যাংয়ের ৯৩ সদস্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) নগরীর কিশোর গ্যাংয়ের আরও ৯৩ সদস্যকে মুচলেকা নিয়ে ছেড়েছে। সোমবার (১২ অক্টোবর) বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের ধরে আরএমপি। পরে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, কিশোর গ্যাং ভাঙতে তারা কয়েকদিন থেকে অভিযান চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সোমবার আরএমপির ১২ থানা পুলিশ কিশোর গ্যাংয়ের ৯৫ সদস্যকে আটক করে।

এদের মধ্যে ৯৩ জনের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুইজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার (০৯ অক্টোবর) বখাটেদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। সেদিন কিশোর গ্যাংয়ের ৫৬ জনকে আটক হয়। এদের মধ্যে ৩২ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি ২৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর শনিবার (১০ অক্টোবর) আটক করা হয় আরও ৪২ জনকে। এদের মধ্যে ৩৪ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৮ জনকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া রোববার (১১ অক্টোবর) ১১৬ জনকে আটক করে পুলিশ। এদের ১১২ জনকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়। বাকি চারজনকে পাঠানো হয় আদালতে। জনস্বার্থে এ অভিযান চলবে বলে জানাচ্ছে আরএমপি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *