রাজশাহী মেডিকেলে এক দিনে আরও ৫ মৃত্যু

রাজশাহী মেডিকেলে এক দিনে আরও ৫ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এতথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৫৯ জন।

বর্তমানে রাজশাহীর ৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন, নাটোরের ১৯ জন, নওগাঁর ১০ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৮ জন, চুয়াডাঙ্গার ৪ জন এবং জয়পুরহাটের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।

এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের।

পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৭ দশমিক ৬১ শতাংশ, নাটোরের ১২ দশমিক ৫০ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৮ দশমিক ৩৩ নমুনায় করোনা ধরা পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *