পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভোটকেন্দ্রে সহিংসতার মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন আবুল হোসেন (৪০), শাহ আলম (৬০), আব্দুল হালিম (৩৩) ও মো. হানিফ (৫০)।
রাণীশংকৈল থানা ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, নির্বাচনে সহিংসতার মামলায় ওই ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের জেলা জেলা হাজতে পাঠানো হয়েছে।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২ হাজার ৯৫৩ পিস ইয়াবা, ২৯৩ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, একটি গাঁজার গাছ, ৪২ লিটার দেশি মদ ও ২৬ কেজি ৮৫৫ গ্রাম ২০০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫ নভেম্বর (সোমবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।


