রাতারগুল ভ্রমণে ফি প্রদানের প্রজ্ঞাপন জারি

রাতারগুল ভ্রমণে ফি প্রদানের প্রজ্ঞাপন জারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এখন থেকে সরকারকে দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট সিলেটের ‘রাতারগুল’ এলাকায় প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকা ভ্রমণের ক্ষেত্রে ফি দিতে হবে। সিলেট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন রাতারগুলে প্রবেশের ফি নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সেখানে বলা হয়েছে, রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রবেশের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের প্রবেশ ফি ৫০ টাকা, অপ্রাপ্তবয়স্ক (১২ বছরের নিচে) ও পরিচয়পত্রধারী ছাত্র-ছাত্রীদের প্রবেশ ফি ২৫ টাকা। আর বিদেশি নাগরিকদের প্রবেশ ফি ৫০০ টাকা। প্রতিদিনের ফিল্মিং ফি (প্রতি ক্যামেরা) ১০ হাজার টাকা।

দেশি দর্শনার্থীদের প্রতিবার নৌকা (ইঞ্জিনবিহীন) ভ্রমণের ক্ষেত্রে ১০০ টাকা দিতে হবে। আর বিদেশিদের দিতে হবে এক হাজার টাকা।

এ ছাড়া বাস বা ট্রাকের প্রতিবারের পার্কিং ফি ২০০ টাকা। পিকআপ/জিপ/কার/মাইক্রোবাস পার্কিং ফি ১০০ টাকা এবং সিএনজি/মোটরসাইকেল পার্কিং ফি ২৫ টাকা দিতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ ফি নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে রাতারগুলে দর্শনার্থীদের প্রবেশ সীমিত ছিল। রবিবার (০১ নভেম্বর) থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *