রাতের তাপমাত্রা কমার আভাস

রাতের তাপমাত্রা কমার আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী ২ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। শনিবার (১৯ নভেম্বর) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে এবং সর্বনিম্ন ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *