রাতের তাপমাত্রা সামান্য বাড়বে

রাতের তাপমাত্রা সামান্য বাড়বে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে বলেও জানান তিনি।

এই আবহাওয়াবিদ আরও জানান, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ০৮-১২ কিলোমিটার। আগামী দু’দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনের শেষ দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *