পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা একইরকম থাকতে পারে।
শনিবার (৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বৃষ্টিপাতের ব্যাপারে পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় ১১.০৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল রবিবার সারা দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


